এবার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ও সেনা সদস্যকে পুলিশের পিটুনি!

সেনাবাহিনীর মেজরকে পুলিশের মারপিটের ঘটনার উত্তেজনার মধ্যেই এবার রাজশাহীতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এবং সৈনিককে লাঞ্ছিত করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বেলা দশটার দিকে ঘাটাইল সেনানিবাসে ৯০২ কেন্দ্রীয় ওয়ার্কশপে কর্মরত ওয়ারেন্ট অফিসার শাহআলম এবং তার পুত্র সৈনিক আমিনুল তাদের বাড়ি চারঘাটে থেকে মোটর সাইকেলে করে রাজশাহীর দিকে যাচ্ছিল। পতিমধ্যে মতিহার থানা পুলিশ তাদের থামিয়ে হেলমেট না পড়ার কারনে আটক করে এবং পরে মামলা দেয়। সেনাসদস্য পিতা পুত্র তাদের পরিচয় দিলে পুলিশের এএসআই আশরাফ গালাগালি করে। এমনকি এক পর্যায়ে তুই তোকারি করে বলে- আর্মির মেজর পিটাইলেই কিছু হয় না, আর এ তো সৈনিক! সেনা সদস্য আমিনুল এর প্রতিবাদ করলে এক পর্যায়ে এএসআই আশরাফ তাকে চড় থাপ্পড় শুরু করে, পরে শুরু করে মারপিট। অন্য পুলিশ সদস্যরাও এতে সামিল হয়। থামাতে গিয়ে পিতা শাহ আলমও প্রহারের শিকার হয়।

ঘটনাস্থল থেকে বিষয়টি সেনাবাহিনীর উর্ধতন মহলে জানানো হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা অকুস্থলে পৌছে। পরে ঘাটাইল সেনানিবাস থেকে মিলিটারী পুলিশ গিয়ে আহত ওয়ারেন্ট অফিসার এবং সৈনিককে উদ্ধার করে নিয়ে আসে।

পুলিশের হাতে একের পর এক সেনা নিগ্রহের  ঘটনায় সেনা বাহিনীর মধ্যে উদ্বেগ, উৎকন্ঠা, ও উত্তেজনা বেড়েই চলছে।

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.