লে.জে. আজিজ পরবর্তী সেনাপ্রধান?

লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে পরবর্তী সেনাপ্রধান নির্বাচন করেছেনে শেখ হাসিনা! খবর বিশ্বস্ত সুত্রের।

জেনারেল আজিজের চেয়েও আর চার জন সিনিয়র কর্মকর্তা রয়েছেন। তাছাড়া টেক্সটাইল কলেজে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের জেনারেল সেক্রেটারী ছিলেন আজিজ। এসব জানা সত্ত্বেও আজিজেই আস্থা রাখতে চান শেখ হাসিনা। বিশেষ করে ২০১৪ সালের বিনাভোটের একতরফা নির্বাচনের সময় জেনারেল আজিজ বিজিবির মহাপরিচালাক থাকাকালে যেভাবে সার্ভিস দিয়েছেন, তা স্মরণ করেই হাসিনার এ নির্বাচন।
 
তবে আজিজের এ নির্বাচনের জন্য হাসিনা কোনো রাজনৈতিক বা গোয়েন্দা সাপোর্ট পাননি। তাই তার নিজস্ব সিদ্ধান্তেই এ নিয়োগ হতে যাচ্ছে।
 
সম্প্রতি সেনাপ্রধানের চাকরির মেয়াদ ৩ বছর থেকে ৪ বছরে বৃদ্ধি করা হয়েছে। ফলে বর্তমান সেনাপ্রধান জেনারেল বেলালের চাকরির মেয়াদ আরও এক বছর বেড়ে গিয়ে ২০১৯ সালের জুন পর্যন্ত হওয়ার কথা। কিন্তু আগামীতে নির্বাচনের জন্য হাসিনা জেনারেল বেলালের উপর ভরসা রাখতে পারছেন না। বিশেষ করে সেনাপ্রধানের ভাই ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের রহস্যজনক মৃত্যু নিয়ে সরকারের উপর বেলালের সন্দেহ রয়ে গেছে। তাই বেলালকে চতুর্থ বছরের সুযোগ দেয়া হচ্ছে না। আগামী ২৫ শে জুন সেনাপ্রধান পরিবর্তন হতে যাচ্ছে।
 
তবে শীর্ষ সন্ত্রাসী হারিস ও জোসেফের ভাই আজিজকে সেনাপ্রধান করা হলে সেনাবাহিনীর মানসম্মান ভূলুন্ঠিত হবে বলে বাহিনীর মনে করার যথেষ্ট কারন আছে!

 

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.