19 Aug, 2018
সুযোগ পেলে বিএনপি লাখো মানুষকে হত্যা করবে বলে নিজ দলের লোকদের সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি ছাত্রসমাজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
রবিবার দুপুর ১২টায় ভোলায় সরকারি কলেজ মাঠে ১৫ আগস্ট উপলক্ষে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় তোফায়েল আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘তোমাদেরকে আজকে আমি বলি তরুণ ছাত্রসমাজ, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি যদি আবার সুযোগ পায়, বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে ওরা হত্যা করবে। সেজন্যেই স্বাধীনতার চেতনা, মূল্যবোধ বুকে ধারণ করে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।’
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। এ ছাড়া মন্ত্রী সেখানে বেশ কয়েকটি উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন।
| Cookie | Duration | Description |
|---|---|---|
| cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
| cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
| cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
| cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
| cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
| viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |
