সংসদ নির্বাচন নিয়ে ডিজিএফআইয়ের গোয়েন্দা প্রতিবেদন!
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধানমন্ত্রীর কাছে তাদের বিশেষ প্রতিবেদন পেশ করেছে। এ সপ্তাহে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল সাইফুল আবেদীন তার ৩০ দফা বিশিষ্ট এ রিপোর্ট প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার মা্যেমে রিপোর্টটি দাখিল করে। রিপোর্টের মূল বিষয়গুলো হলোঃ
- ৫ জানুয়ারির মত বিনাপ্রতিদ্বন্দিতায় ও বিনাভোটে নির্বাচন করা যাবে না। তেমন কিছু করতে গেলে দেশে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হবে।
- নির্বাচনটি অংশগ্রহনমূলক করা প্রয়োজন। অন্যথায় রাজনৈতিক সংঘাত মারাত্মক আকার ধারণ করতে পারে। গোলোযোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
- নির্বাচনের আগেই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তাদের ইনভলমেন্ট নিশ্চিত করা প্রয়োজন।
- বিশেষ করে, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে নির্বাচনে আনার নানা উপায় ও কৌশল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তবে মাঠের খবর বিএনপির অনুকূলে।
- জোর জবরদস্তির নির্বাচন যেমন গ্রহনযোগ্য হবে না, তেমনি তা রক্তপাত বাড়াবে।
- রাজনৈতিক হানাহানি সৃষ্টি হলে তা দমনে সেনাবাহিনীকে ব্যবহার করা উচিত হবে না। এ কাজে মিলিটারী ইনভল্ব করা হলে তারা সেখানে আইন অনুযায়ী কাজ করবে। কোনোভাবেই পক্ষপাতমূলকভাবে কিছু করবে না। কেননা মিলিটারীকে পুলিশের মত ব্যবহার করা যাবে না। তাছাড়া মিলিটারী নিজস্ব আইন মোতাবেক চলে। জনগনের কাছে তাদের ইমেজ নষ্টকারী কোনো কাজে সেনারা জড়িত হবে না।এই রিপোর্ট পাওয়ার পরে সরকারের লোকজন বিচলিত।
Facebook Comments
