বিডি পলিটিকোর রিপোর্টে বিধ্বস্ত ডিজিএফআই : এডমিনদের খোঁজে হন্যে হয়ে খোঁজাখুজি : ডিজির খবর প্রকাশ হয়ে পড়ায় সংস্থার ভেতরেই নিজেদের অফিসারদের দিকে সন্দেহের তীর!
বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর প্রধানকে নিয়ে তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের পরে সংস্থাটিতে চলছে চরম অস্থিরতা। এরপরে বিডি পলিটিকোর এডমিনদের অনুসন্ধানে ডিজিএফআই সারা বিশ্বব্যাপি তৎপরতা শুরু করেছে। দেশের ভিতরেও বিভিন্ন স্থানে খোঁজখবর করেছে। কয়েকদিন আগে DGFI এর সিগনাল ইন্টেলিজেন্স ব্যুরো থেকে LETHD/EM/CONF/P1/SEP201825/567764 রেফেরেন্সে একটি চিঠি পাঠানো হয়, যাতে বিডি পলিটিকোর এডমিনদের খোঁজে নানা জনকে অনুরোধ করা হয়েছে। নিজস্ব সোর্সে বিডি পলিটিকো টিম সেই চিঠির কপি হস্তগত হয়েছে। এখানে চিঠির কপি তুলে দেয়া হলো।
এ ছাড়াও ডিজিএফআইর কর্মকর্তারা বেনামে ইমেইল ও ফেসবুক একাউন্ট খুলে ডিজিএফআই সম্পর্কে গুরুত্বপূর্ণ চটকদার তথ্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি আমাদের কাছ থেকে জবাব নেয়ারও চেষ্টা করে। Replied message থেকে আমাদের লোকেশন এবং আইপি খোঁজ করতে না পেরে IP logger সম্বলিত শর্ট লিঙ্ক দিয়ে কমেন্ট পাঠায়। তাই চিঠির সম্পূর্ণ স্ক্রীনশট তুলে দিতে বাধ্য হলাম।
এছাড়াও সূত্র জানাচ্ছে, সংস্থাটির মহাপরিচালক সম্পর্কে স্পর্শকাতর তথ্যাদির বিস্তারিত বাইরে চলে আসায় নিজেদের অফিসারদের এমনকি তাদের পরিবারের লোকদেরকে সন্দেহ করা শুরু করেছে। বিডি পলিটিকো আতঙ্কে বর্তমানে সংস্খাটিতে চলছে ব্যাপক তোলপাড়। ডিজিএফআইর প্রতিদিন অফিস শুরু হয় পলিটিকো দিয়ে শেষও হয় পলিটিকো দিয়ে। কর্মকর্তারা অনেকে ঠিকমত কাজে মনোনিবেশ করতে পারছেন না। ব্যাপক রদবদলের আশংকা করছে।
