নৌকায় ভোট চাওয়া এবং সুন্দরী স্ত্রী ব্যবহার করে উন্নতিতে সফল ফেনীর এসপি জাহাঙ্গীর!
এস এম জাহাঙ্গীর আলম সরকার বর্তমানে এসপি হিসেবে ফেনী জেলায় কর্মরত। ২২তম বিসিএস-এর মাধ্যমে পুলিশে যোগদান করেন। ছাএ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রলীগের রাজনীতি করতেন, তবে কিছু সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। শেখ হাসিনাকে নিয়ে গান লিখে ইউটিউবে আপলোড করে রাতারাতি সরকারের খাস লোক বনে যান জাহাঙ্গীর।
শুধু তাই নয় এসপি জাহাঙ্গীর তার স্ত্রী মোনালিসা পারভীন সোনি দ্বারা পরিচালিত। তার পোষ্টিং প্রমোশন ইত্যাদির জন্য তার সুন্দরী স্ত্রীকে উচ্চ মহলে নিয়মিত যাতায়াত করতে দেখা গেছে।
সরকারকে খুশি করতে গত বছরে ফেনি জেলায় বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতা কর্মী গুম খুনের শিকার হয় এসপির সরাসরি নির্দেশে। এছাড়া গত ২৯ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার যাবার পথে ফেনীতে তার গাড়ি বহরে হামলার পরিকল্পনাকারী ছিলেন আ’লীগের এমপি নিজাম হাজার, এবং তাকে সার্বিক সহায়তা ও যোগান দিয়েছিলেন এসপি জাহাঙ্গীর নিজে। বিভিন্ন মিটিংয়ে গিয়ে প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট চান তিনি।
গত ১৭-১১-২০১৮ তারিখে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় এসপি জাহাঙ্গির বলেন, বর্তমান শেখ হাসিনার সরকারকে পূণরায় নির্বাচিত করতে যা যা করার, তাই করতে হবে। প্রয়োজনে ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে রাখতে হবে। যে যে অফিসার/ ফোর্স এ কাজ করবে না, তাকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেন। তার এ ধরনের কথায় পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িতে পড়ে। অনেকেই মন্তব্য করে- এ তো দিন ঘুষের টাকা চাইতো, এখন দেখি নৌকায় ভোটও চায়!
যে অফিসার একটা রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে গান লিখে নিজেই সুর দিয়ে গাইতে পারেন, প্রকাশ্যে ঐ দলের পক্ষে ভোট চাইতে পারেন, তার কাছ থেকে নির্বাচনের সময় নিরপেক্ষতা কতটুকু পাওয়া যাবে, তা বোধগম্য। এ অবস্থায়, বিতর্কিত এসপি জাহাঙ্গিরকে অবিলম্বে জেলা থেকে প্রত্যাহার করা নির্বাচন কমিশনের অবশ্য কর্তব্য।
