জন ভীতিতে ভুগছে বিনা ভোটের অবৈধ সরকার: বেপরোয়া ধরপাকড় করে নিজেরাই আতঙ্ক বাড়াচ্ছে!
আজ সোমবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে অভ্যর্থনা জানানোর সময় প্রচুর নেতকর্মীকে আটক করা হয়।
এ ছাড়াও দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। বিভিন্ন জেলার আটক ও গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন তিনি। এতে দেখা যায় সারা দেশে সহস্রাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
গত ৩ ফেব্রয়ারি জাতীয় নির্বাহী কমিটির সভা চলাকালে ও সভা শেষে আটক করা হয় ৩৫ জনের বেশি নেতাকর্মীকে । এ নিয়ে গত পাঁচ দিনে নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লায় ২০, বগুড়ায় ২০, মেহেরপুরে ১০, মানিকগঞ্জে ২৬, ময়মনসিংহে ৭৬, সাভারে ১৬ ঝিনাইদহে ৬৯, চাঁদপুরে ১৭, নারায়নগঞ্জে ১০সহ সারা দেশে প্রায় আট শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গণশিক্ষাবিষয়ক সহসম্পাদক আনিসুর রহমান খোকন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ নেতাকর্মীরা।
দেশজুড়ে গণগ্রেফতারের আংশিক তালিকা:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ রাস্তায় নেতাকর্মীদের নিয়ে দাঁড়ালে পুলিশ তাকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ বহু নেতা-কর্মীর বাড়ীতে পুলিশ অভিযান চালায়। সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে বাড়ীতে বাড়ীতে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলাধীন রুপনগর থানা বিএনপি নেতা মোক্তার হোসেন, খালেদ বিন রনি, পল্লবী থানা বিএনপির নেতা রনি, জসিম, মাহবুব, মাহবুব-২, ইমরান হোসেন সানি, নাসির উদ্দিন মিলন, নিজাম উদ্দিন জসিম, মোঃ মঈনউদ্দিন, সোলায়মান, মনিরুজ্জামান, সোলায়মান, শাহীন, আকাশকে পুলিশ গ্রেফতার করেছে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট যাবার পথে তাঁকে অভর্থনা জানাতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সানাউল্লাহ মিয়া নেতাকর্মীদের নিয়ে রাস্তায় দাঁড়ালে পুলিশ সানাউল্লাহ মিয়াকে গ্রেফতার করে। খালেদা জিয়ার গাড়িবহর নারায়ণগঞ্জ পেরিয়ে নরসিংদী হয়ে যাওয়ার সময় সড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, তাদের চেয়ারপারসনের গাড়িবহর নরসিংদী পার হওয়ার সময় বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে নরসিংদী শহর, মাধবদী ও শিবপুর থেকে দলের কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়াসহ ১৩ জনকে আটক করে পুলিশ। পরে বেলা সোয়া ২টার দিকে সানাউল্লাহ মিয়া টেলিফোনে বলেন, আটক করার পর কয়েক ঘণ্টা রেখে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। আরো গ্রেফতার করা হয়-জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মোল্লা, শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল প্রমূখকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, গজারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক চেয়ারম্যান, টংগীবাড়ী যুবদল নেতা সোহেল মুন্সি, স্বেচ্ছাসেবক দল নেতা কবির হোসেন মিঠুসহ অন্তত: ১৪ জন গ্রেফতার।
কিশোরগঞ্জঃ
গতকাল সোমবার সকালে বিএনপি নেতাকর্মীরা অভ্যর্থনা জানাতে আসলে কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: মাজাহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো: রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি মো: বাহার মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান পারনেল, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট কবিতা খানম, ভৈরব পৌরযুবদল নেতা মাসুদকে আটক করে পুলিশ।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ ৩৫ জন নেতাকর্মী গ্রেফতার।
মানিকগঞ্জঃ
ফরিদপুরঃ
বোয়ালমারী থানা পুলিশ গত রোববার রাতে ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহ উত্তরঃ
ফুলপুরের সাবেক এমপি শাহ শহীদ সরোয়ারের বাসা ঘেরাও করে ছাত্রদল নেতা মহিবুল হক টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। ঈশ্বরগঞ্জে বিএনপি নেতা কর্মীদের বাড়ি ঘরে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়।
জেলার ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক সোলায়মান, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, কাহালু উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হারুন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, ছাত্রদল নেতা জাকির ও মিলনসহ অন্তত: ১৩ জন গ্রেফতার।
দুপচাঁচিয়া থানা পুলিশ গত রোববার রাতে উপজেলার চৌমুহনী বাজার এলাকার একটি চাতালে অভিযান চালিয়ে বিএনপি, ছাত্রদলের ৩ নেতাকে আটক করেছে।
আদমদীঘিতে থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে শ্রমিক দলও সেচ্ছাসেবক দল নেতাসহ বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতারসহ ১২ জনের নাম উলেখ করে এবং ৪২ জনকে অজ্ঞাত করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বিশেষ অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলা পুলিশ জামায়াত বিএনপির ৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে।
নীলফামারীঃ
বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত নেতাসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধাঃ
পলাশবাড়ী থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মোতালেব সরকার বকুল সহ গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে পৌর শহর এলাকা থেকে আটক করেন।
শেরপুরঃ
পুলিশের বিশেষ অভিযানে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলীসহ যুবদল ও ছাত্রদলের ৫ নেতা আটক হয়েছে। গতকাল বিকেলে শেরপুর জেলা শহরের শিংপাড়া মহল্লার তার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। কি কারণে তাকে আটক করা হয়েছে, তা জানায়নি পুলিশ।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী গ্রেফতার।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ গ্রেফতার। জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে ছাত্রদলের কেসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আব্দুস সালামসহ বিএনপি ও জামায়াতের ৬৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর উপজেলা থেকে ২০ জন, মহেশপুর থেকে ১৭ জন, কোটচাঁদপুরে ৭ জন, কালীগঞ্জে ৫ জন, শৈলকুপায় ১৫ জন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। গতকাল ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজেদুর রহমান পাপ্পুকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে ঝিনাইদহ পুলিশ সোমবার বিএনপি জামায়াতের ২৪ নেতাকর্মী সহ ৭১ জনকে গ্রেফতার করলো। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন লিটনসহ ১১ নেতাকর্মী।
গত ০৩ ফেব্রুয়ারী লা মেরিডিয়ান হোটেলের সামনে থেকে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টুকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
সিলেটঃ
গোলাপগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ খানসহ ৩ জন গ্রেফতার।
হবিগঞ্জঃ
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য সৈয়দ মুশফিক আহমেদ এবং হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ ৪ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার।
মৌলভীবাজারঃ
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ফয়সল আহমেদ, জেলা যুবদল সদস্য সাজু মিয়া মেম্বার গ্রেফতার।
কুমিল্লাঃ
কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশ গত রোববার রাতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতিকে ও ছাত্রদল নেতাকে নাঙ্গলকোট পৌর বাজার থেকে গ্রেফতার করেছে। নাঙ্গলকোট থানা পুলিশ পেড়িয়া ইউনিয়ন অফিসে হামলা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীপুরঃ
বিভিন্ন উপজেলা থেকে রোববার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাংঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার বিএনপি কর্মী রুবেল হোসেন, কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরউদ্দিন, রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলামসহ বিএনপি-যুবদল ও জামায়াতের ১১ নেতাকর্মী।
চাঁদপুরঃ
চাঁদপুর জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত ১৭ জনের মধ্যে চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমির ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কাদের বেপারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ মিয়াজী, মহামায়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বেপারী ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা রয়েছেন। সম্ভাব্য আটক এড়াতে অনেকে গা ঢাকা দিচ্ছেন।
ব্রাহ্মণবাড়ীয়াঃ
বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিয়াব আলী, বিএনপি নেতা মোঃ ইয়াহিয়া, মোঃ নিজাম উদ্দিন, ছাত্রদল সহ-সভাপতি মোঃ খোকন, সদর উপজেলার শুহিল ইউপি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা কনু গ্রেফতার।
নোয়াখালীঃ
বিশেষ অভিযান চালিয়ে নোয়াখালী জেলা জামায়াতের আমির’সহ ১১জন জামায়াত বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধরপাকড় করছে পুলিশ। উপজেলা যুবদলের সভাপতিসহ ৯জন গ্রেফতার।
সারা দেশের ন্যায় সোনাগাজীতে ও গ্রেফতার অভিযানে গত রোববার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ২জনকে আটক করা হয়। বরগুনাঃ
আমতলী উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন হাওলাদার গ্রেফতার।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পর্যটন শহর কক্সবাজারের বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে। এসময় সর্বমোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
চট্টগ্রামঃ
ফটিকছড়ি উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করছে পুলিশ। এপর্যন্ত ১১জনকে গ্রেফতার এবং আরো অর্ধশত বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীর বাসায় পুলিশ হানা দিয়েছে। বাগান বাজার থেকে বিএনপি নেতা ওহিদুর রহমান(অদু সওদাগর) ও আবু মেম্বার, দাঁতমারা থেকে ভূজপুর ইউনিয়ন বিএনপি নেতা নাজিম উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আবুল খায়ের, যুবদল নেতা হাবিব ও নুরুল ইসলামকে কোন কারণ ছাড়াই পুলিশ গ্রেফতার করেছে।
